ডাকাতের হামলায় যুবক নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২২:১৭
 
টাঙ্গাইল থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাসে ডাকাতের হামলায় জাহিদুর রহমান শাহীন নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মেঘনা টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে মাইক্রোবাসযোগে টাঙ্গাইল থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় একদল ডাকাত মাইক্রোবাসে হামলা চালায়। এ সময় তাদের অস্ত্রের আঘাতে জাহিদুর রহমান গুরুত্বর আহত হন। পরে তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বৃহস্পতিবার ভোরে মারা যান। জাহিদুর টাঙ্গাইলের ভুঁঞাপুর উপজেলার সোনা মিয়ার ছেলে।
 
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এসএম ওবায়েদুল হক জানান, গাজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি