ইজতেমার প্রথম দিনে ১ মুসল্লির মৃত্যু

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১২:৫২
 
বিশ্ব ইজতেমার প্রথম দিনে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে।
 
ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯ নম্বর খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
 
উল্লেখ্য, আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আম বয়ান করেন জর্ডানের মাওলানা সৈয়দ ওমর খতিব।
 
ইত্তেফাক/জামান