আজ ঢাকায় ওপেন এয়ার কনসার্টে গাইবেন জেমস

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৪:৪৩
 
নিয়মিত স্টেজ শোতে জেমসকে দেখা গেলেও অনেকদিন ঢাকায় ওপেন এয়ার কনসার্ট করছেন না তিনি। সেই বিরতির পর আবারো ঢাকায় ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করবেন জেমস।
 
সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে সরকারে ৪ বছর পূর্তিতে এই কনসার্ট আয়োজন করা হয়েছে। আর্মি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হচ্ছে বড় আয়োজনের এই কনসার্ট। যেখানে জেমস ছাড়াও অংশ নিচ্ছে দেশের অন্যতম ৪টি ব্যান্ড সোলস, নগর বাউল, দলছুট ও চিরকুট। সঙ্গে একক শিল্পী হিসেবে একই মঞ্চে গাইবেন মমতাজ ও শিল্পকলা একাডেমির শিল্পীরা।
 
বিকেল ৪টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা পুরো কনসার্টটি উপস্থাপনা করবেন নুজহাত চৌধুরী ও তানিয়া হোসেন। অন্যদিকে, আলমগীর হোসেনের প্রযোজনায় এটি সরাসরি সম্প্রচার করা হবে দেশ টিভিতে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ