'শেখ হাসিনা দেশকে বিশ্বে পরিচিত করেছেন'

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৬:১০
 
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তুলাবিহীন ঝুড়ি থেকে একটা মর্যাদার আসনে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিত করেছেন।
 
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহিলা ডিগ্রী কলেজ মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে   মেলার ৩৭টি স্টল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আনিসুল হক একথা বলেন।
 
কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান অ্যাড.আনিসুল হক ভুঁইয়া, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার সামছুজ্জান, অ্যাড. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, এমজি হাক্কানি, কাজী আজহারুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/জামান