অক্টোবরে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২০:১১
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছরের অক্টোবরেই আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিল) নামে আয়োজিত হবে এই টি-টোয়েন্টি লিগ। 
 
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শফিক স্তানিকজাই বলেন, ‘পাঁচ দলকে নিয়ে প্রথম আসর অনুষ্ঠিত হবে। লিগে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ হবে সংযুক্ত আরব আমিরাতে। তবে কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্বান্ত হয়নি। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে অফিসিয়াল অনুমোদন পেলেই ভেন্যু নিয়ে সিদ্বান্ত নেয়া হবে। এজন্য তাদের ধন্যবাদ দিতে চাই।’
 
স্তানিকজাই আরও বলেন, ‘মার্চে দল কিনতে পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নিলাম অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। এই লিগে খেলতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০জন খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন।
 
ইত্তেফাক/কেআই