শেষ আটে বার্সার প্রতিপক্ষ এস্পানিওল, রিয়ালের লেগানেস

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২১:১৩
কোপা দেল রে’র শেষ আটে প্রতিপক্ষ হিসেবে এস্পানিওলকে পেল লিওনেল মেসির বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লেগানেস। শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ড্র’তে এই সমীকরণ নির্ধারিত হয়। শেষ ষোলোতে সেল্টা ভিগোকে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। অপরদিকে দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়াকে দুই লেগ মিলে ৫-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে রিয়াল।
 
সাম্প্রতিক অতীতে অবশ্য এস্পানিওলের বিপক্ষে দুর্দান্ত ফর্মেই আছে বার্সা। নকআউটপর্বে ১৯৬১ সালে সবশেষ বার্সাকে হারায় এস্পানিওল। এই প্রতিযোগিতায় নকআউটপর্বে শেষ নয়বারের সাক্ষাতে বার্সার বিপক্ষে একবারও জিততে পারেনি দলটি। স্প্যানিশ লা লিগায়ও বার্সেলোনার কাছে শেষ ১৭ ম্যাচে কোনো জয় নেই দলটির। আর লেগানেসের সঙ্গে রিয়ালের মুখোমুখি লড়াই হয়েছে লিগানেসের। যার প্রত্যেকটিতেই রিয়াল জিতেছে। 
 
শেষ আটের অপর দুই ম্যাচে মুখোমুখি আটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে সেভিয়ার। আর ভালেন্সিয়া খেলবে আলাভেসের বিপক্ষে।
 
ইত্তেফাক/কেআই