মাধবপুরে ১২৪ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২২:৩২
 
মাধবপুরে ১২৪কেজি গাঁজা পাচারকালে সিএনজিসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই আসাদুল হক ঘোনাপাড়া রাস্তায় অভিযান চালিয়ে ১২৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিষ্ণুপুর গ্রামের কালাম মিয়ারপুত্র বাবুল মিয়াকে (২৮) আটক করেন। থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি