ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নিজ জন্মভূমি রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৮৪তম ফাঁসি দিবস। উপজেলা সদরস্থ সূর্যসেন চত্বরে আলোচনা সভা ও মাস্টারদা’র ম্যুরালে পুষ্পাঞ্জলী অর্পনের মাধ্যমে স্মরণ করা হলো জাতির এই বিপ্লবী বীরকে।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে মাস্টারদা’র ম্যুরালে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষা ও সমাজ কল্যাণমূলক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজানসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা, রাউজান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌরসভার প্যানেল মেয়র (১) আলহাজ্ব বশির উদ্দিন খান, প্যানেল মেয়র (২) জমির উদ্দিন পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, যুবলীগ নেতা আহসান হাবীব চৌধুরী হাসান, তপন দে, আবু সালেক, উপজেলা (উত্তর) ছাত্রলীদের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সেন্ট্রাল বয়েজ আব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামান নকিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ প্রমুখ।
ইত্তেফাক/নূহু
