হাটহাজারীতে ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ২

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১০:০৬
 
হাটহাজারীতে স্বর্ণের বার দিয়ে প্রতারণার অভিযোগে নুরুল হাকিম (৩৬) নামে এক প্রতারক এবং ওয়ারেন্টভুক্ত আসামি রিজিয়া বেগমসহ (৪০) দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
 
মডেল থানা সূত্রে জানা যায়, মেখল ইউনিয়নের মৃত বাহাদুরের স্ত্রী জরিনা বেগমকে নিজ বাড়ি থেকে শুক্রবার সকালে এবং কক্সবাজার পরানিয়া পাড়ার মো. সোলাইমানের পুত্র নুরুল হাকিমকে বৃহস্পতিবার রাতে সদর বাসস্টেশন থেকে আটক করা হয়।
 
হাটহাজারী মডেল থানার এএসআই কামরুজ্জামান এবং এসআই খুরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিক্তিতে তাদের আটকের পর শুক্রবার বিকেলে আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
 
মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এএম।