ইজতেমায় বিদেশি মুসল্লির মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৩:৪২
 
বিশ্ব ইজতেমায় গতকাল শুক্রবার রাতে নুরহান বিন আব্দুর রহমান (৫৫) নামে এক বিদেশি মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মালয়েশিয়ায় বলে জানা গেছে।
 
ইজতেমা সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নুরহান বিন আব্দুর রহমান বিদেশি নিবাসে অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে ইজতেমায় এক বিদেশিসহ ৪ মুসল্লি ইন্তেকাল করেছেন।
 
ইত্তেফাক/এসএস