মঠবাড়িয়ায় এক রাতে ৬ দোকানে চুরি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:১০
 
পিরোজপুরের মঠবাড়িয়ার দধিভাঙ্গা বাজারে শুক্রবার দিবাগত রাতে  ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে  চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোরের দল তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে প্রায় ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। মঠবাড়িয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
 
জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারে প্রতিদিনের মত রাত ১১টার পর বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সুযোগ বুঝে সংঘবদ্ধ চোরের দল রাত আনুমানিক তিনটার দিকে মুদি-মনোহরী ও মুরগির ফিডসহ বাজারের ছয়টি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে ক্যাশে থাকা প্রায় ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 
 
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির রহস্য উদঘটনের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/ইউবি