এভিয়েশন কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিমানমন্ত্রীর

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৭:৪৫
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল এভিয়েশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। 
 
বৈঠকে মন্ত্রী বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার এবং বাণিজ্যিক রাজধানী। দেশের ব্যবসা-বাণিজ্যের সিংহভাগ চট্টগ্রাম থেকে পরিচালিত হয়। সময়ের পরিক্রমায় সমুদ্র বন্দরের পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরের গুরুত্বও বেড়েছে। এ বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে থেকে নতুন নতুন ফ্লাইট চালু হচ্ছে। এটি বিবেচনায় রেখে সরকার চট্টগ্রাম বিমানবন্দরে নানা ধরণের উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি কর্মকর্তাদের প্রতি দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। 
 
এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির পিএসসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পরে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
 
ইত্তেফাক/ইউবি