বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ সপ্তাহের শেষদিকে আবুধাবীতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ভবিষ্যৎ জ্বালানি সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
আজ শনিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানা গেছে।
এতে বলা হয়, ‘আবুধাবী সাসটেইনেবলিটি উইক’ শীর্ষক এই সম্মেলন ১৫-১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এখানে ‘ফিউচার অব সিটিস এনার্জি এন্ড ওয়াটার’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন নসরুল হামিদ।
সম্মেলনে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের পাশাপাশি সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করবেন। সম্মেলনে বিশ্বের ১৫০টি দেশ থেকে প্রায় ত্রিশ হাজার লোক অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এই সম্মেলনের মাধ্যমে নীতি নির্ধারক ব্যবসায়ী নেতারা শিল্পায়ন, প্রধান জ্বালানি, অর্থনীতি ও প্রযুক্তির টেকসই উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে জোরদার করবে বলে তথ্য বিবরণীতে বলা হয়। বাসস
ইত্তেফাক/কেকে
