বর্ণাঢ্য আয়োজনে রাইজ এবাভ অল অনুষ্ঠিত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:৫৩
ডন সামদানী ফ্যাসিলিটেশন এন্ড কনসাল্টেন্সি বাংলাদেশে এযাবৎকালের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং অনুষ্ঠানের আয়োজন করে যেখানে সারাদেশ থেকে আসা প্রায় ৫০০০ জন অংশগ্রহণ করে। 
 
ইউনিসেলের পৃষ্ঠপোষকতায় ও এক্সটেসির পরিবেশনায় রাইজ এবভ অল ২০১৮ নামের অনুষ্ঠানটি শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 
 
বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার আজকের এই নেতা হয়ে উঠার পিছনের অভিজ্ঞতা ব্যক্ত করেন। ফ্যাশন কিংবদন্তি, বিবি রাসেল দর্শক ও শ্রোতাদের দারিদ্র্যের মাঝেও কিভাবে ফ্যাশন এর বহিঃপ্রকাশ হয়, তার অনবদ্য ব্যাখ্যা দিলেন। শেহজাদ মুনিম তার বাধা ও অভিজ্ঞতা ব্যক্ত করলেন যা তাকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এর প্রথম বাংলাদেশি  ব্যবস্থাপনা পরিচালক হওয়ার পথে সহায়তা করেছে। ইউটিউব এর সিলভার বাটন এর অধিকারী সালমান মুক্তাদির তার বিটবক্সিং দিয়ে মুগ্ধ করে দর্শক শ্রোতাদের।আর সোলায়মান সুখন তার অভিব্যক্তি দেন জীবনের বিশৃঙ্খলতার মাঝে সুখের গুরুত্ব কত বেশি। এই অনুষ্ঠানটি এলআইসিটি প্রজেক্ট এর সাথে মিলিত হয়ে ১০০ জন সদ্য গ্রাজুয়েটদের পূর্ণকালীন চাকরি পেতে সাহায্য করবে। 
 
অনুষ্ঠান টির মূল পৃষ্ঠপোষক ছিল ইউনিসেল, পরিবেশনায় এক্সটেসি ও দ্যা ডেইলি স্টার। সহকারী পৃষ্ঠপোষক হিসেবে ছিল ইস্টার্ন ব্যাংক লি, স্বপ্ন এবং আরএকে পেইন্টস, আইসিটি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রকল্প, রেডিও ফূর্তি, জিটিভি, ঢাকা লাইভ, আইসিটি বিজনেস টাইমস, ভার্টিকাল হরিজন, যেতে চাও এবং আরো অনেক প্রতিষ্ঠান এই আয়োজনের সহোযোগী ছিল। 
 
ডন সামদানী ফ্যাসিলিটেশান এন্ড কনসাল্টেন্সি দেশের অন্যতম উদিয়মান কর্পোরেট প্রশিক্ষণ, সহোযোগিতা ও পরামর্শ প্রদানমূলক একটি প্রতিষ্ঠান। দেশের বৃহত্তর যুব সমাজ কে দক্ষতা উন্নয়ন ও উন্নততর জীবন যাত্রার সুযোগ প্রদানের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও পূর্ণাঙ্গ আঙ্গিকে কাজ করার এক বিশাল কর্মপরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।