বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে না এলে বিএনপি নামে পার্টি হারিয়ে যাবে।আগামী ডিসেম্বরে শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে কেউ বাধা দিলে পরিণতি ভালো হবে না।
আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রংমেহের স্কুল মাঠে ৪৭তম বিজয় দিবস ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি, ২১ বছর মোস্তাক, জিয়া, এরশাদ, খালেদা দেশটাকে অন্ধকারে রেখেছিল। বাংলাদেশ যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে আবার সন্ত্রাস ও জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এ দেশ।
পরে তিনি শীতার্তদের মধ্যে লেপ বিতরণ করেন।
ইত্তেফাক/কেকে
