শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস বন্ধ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১০:৩৪
 
শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে আজ রবিবার ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে। কনকনে শীতে অর্ধসহস্রাধীক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়েছে ৪টি ফেরি। শিমুলিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে ২শ' যান। মাঝ পদ্মায় অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীসাধারণ।
 
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি'র এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালেদ জানান জানান, ভোরে কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে ঘাটের চারপাশ। এতে বিকন বাতি বা খুব কাছের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস আবার সচল করা হবে।
 
ইত্তেফাক/এসএস