উখিয়ার কুতুপালং পাহাড়ি এলাকায় নবনির্মিত মধুরছড়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল রোহিঙ্গার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেমের ছেলে মমতাজ মিয়া (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছে।
আহত মুহিবুল্লাহ, নজিব হোসেন, শাকের উল্লাহ,রুস্তম, ফরিদ আলমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আরিফুল্লাহ মাঝিকে গ্রেফতার করলে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মমতাজ মিয়া ও থানায় আটক আরিফুল্লাহ মাঝির মধ্যে ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল অনেকদিন ধরে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এ ব্যাপারে হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/আনিসুর
