ময়মনসিংহে ২৫ দিনব্যাপী পুষ্প মেলা শুরু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৮
নতুন প্রজন্মকে দেশি-বিদেশি নানা জাতের ফুলের সঙ্গে পরিচিত করিয়ে দিতে ময়মনসিংহে ২৫ দিনব্যাপী পুষ্প মেলা শুরু হয়েছে। 
 
রবিবার দুপুরে নগরীর টাউন হল মাঠে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান দুলাল, প্রধান সহকারী কাঞ্চন কুমার নন্দী প্রমুখ। 
 
ময়মনসিংহ পৌরসভা জেলা নার্সারি মালিক সমিতির সহায়তায় মেলায় ডালিয়া, কসমস, চন্দ্র মল্লিকা গোলাপ, গাঁদাসহ বিভিন্ন জাতের ফুল ও ফুল গাছের বিপুল সমারোহ রয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি