ঈশ্বরদীতে মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৯
 
পাবনার ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীর বাড়ির মালামাল ক্রোক করেছে। আজ রবিবার দুপুরে মুলাডুলি ইউনিয়নের হাজী পাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
 
থানা সূত্রে জানা যায়, সাহাবুল জিআর ৪৩০/১৬ মামলার দীর্ঘদিন যাবত পলাতক আসামি। তার বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা রয়েছে। এমনকি এখনো তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ওই মামলায় সাহাবুল জামিন নিয়ে দীর্ঘদিন কোর্টে হাজিরা না দেযায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ কয়েকদফা অভিযান চালিয়েও তাকে আটক করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত আদালত সাহাবুলের মালামাল ক্রোকের আদেশ দিলে পুলিশ অভিযান চালিয়ে মালামাল জব্দ করে। এসময় আসবাবপত্র, রান্নার থালাবাসন এবং বিছানাপত্র ক্রোক করলে গৃহশুন্য হয়ে পড়ে। মালামাল আটকের সময় গ্রামের বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
 
এসময় অফিসার ইনচার্জ আজিম উদ্দিন গ্রামবাসীদের মাদক ব্যবসা পরিত্যাগের আহ্বান জানিয়ে বলেন, 'মাদক বিরোধী অভিযানে এই এলাকার কোন মাদক ব্যবসায়ী ছাড় পাবে না। এদের আইনের আওতায় এনে জনসমক্ষে হাজির করা হবে। মাদক ব্যবসা পরিত্যাগ না করলে সাহাবুলের পরিবারের মতো পরিণতি হবে।'
 
ইত্তেফাক/এসএস