পুলিশের ৫১তম টিআরসি ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এএন্ডও) মো. মোখলেসুর রহমান।
এ সময় খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট শেখ ওমর ফারুক, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ, র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজিসহ পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৫১তম ব্যাচের ১ হাজার ১৯৮ জন টিআরসি পুলিশ সদস্য সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে প্রশিক্ষণ সমাপ্ত করেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কার গ্রহণ করেন সর্ববিষয়ে শ্রেষ্ঠ চৌকস ও মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি মো. ফরহাদ হোসেন, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ পিআরসি মো. ইয়ামিন মাঝি, প্যারেডে শ্রেষ্ঠ টিআরসি মো. মনির হোসেন, পিটিতে শ্রেষ্ঠ টিআরসি মো. রউফ সানজানি, ম্যারাথনে শ্রেষ্ঠ টিআরসি মো.তানভীর হোসেন এবং আনআর্মড কমব্যাটে শ্রেষ্ঠ টিআরসি আরিফুল হক।
ইত্তেফাক/ইউবি
