বাগেরহাটে সাংবাদিক নীহার সাহার বাবার মৃত্যু

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৬:৪৭
বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক ইত্তেফাক ও বিটিভির জেলা সাংবাদিক নীহার রঞ্জন সাহার বাবা বিরাজ কৃষ্ণ সাহা (৮১) পরলোকগমন করেছেন। 
 
রবিবার বিকেল তিনটায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের সাগরকাঠি গ্রামের বাড়িতে তিনি পরলোকগমন করেন। বিরাজ সাহা দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিতরোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, পুত্রবধূ ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
সাংবাদিক নীহার রঞ্জন সাহার বাবার মৃত্যুতে প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব বাকী তালুকদারসহ প্রেসক্লাব নেতারা, ইয়ুথ জার্নালিস্ট‘স ফোরামের বাগেরহাট জেলা কমিটির সভাপতি আব্দুল বাকী তালুকদার, সাধারণ সম্পাদক এস এম সামছুর রহমানসহ সকল সদস্য গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি