প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩৩৫

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:১৫
সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ভারতের বিপক্ষে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৩৫ রান সংগ্রহ করেছে।
 
দক্ষিণ আফ্রিকার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন মার্করাম ৯৪, হাশিম আমলা ৮২  ও অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৬৩ রান সংগ্রহ করেন। 
 
ভারতের হয়ে রবীচন্দ্রন আশ্বিন ৪ টি ও ইশান্ত শর্মা ৩ টি উইকেল লাভ করেন।
 
IMG0
 
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ৭.২ ওভারে ২৩ রান। মুরালি বিজয় (১৭), লোকেশ রাহুল (৫) রানে অপরাজিত আছেন।
 
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। চলতি টেস্ট জিতলেই সিরিজ চলে যাবে ফাফ ডুপ্লেসিসের দখলে।
 
ইত্তেফাক/ রেজা