জাতীয় পার্টির চেয়ারম্যান ও পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে খুলনা মহানগর জাতীয় ছাত্র সমাজের নেতারা সাক্ষাৎ করেছেন। গত শনিবার মন্ত্রীর পিরোজপুরের ভাণ্ডারিয়ার বাসভবনে জাতীয় ছাত্র সমাজের নেতারা এ সাক্ষাৎ করেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী দিনে খুলনা মহানগরীতে জাতীয় ছাত্র সমাজ দল গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
জাতীয় পার্টি চেয়ারম্যান খুলনার প্রতিটি ওয়ার্ড, কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের সংগঠন গড়ে তোলার জন্য পরামর্শ দেন।
সাক্ষাৎকালে জাতীয় পার্টির চেয়ারম্যান খুলনা মহানগর জাতীয় পার্টি সভাপতি এমএস রাশিদা করিম ও সাধারণ সম্পাদক কাজী মাছুদ আহম্মেদসহ অন্য নেতাদের খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, আব্দুল্লাহ, মেহেদী হাসান বকুল, শরিফুল ইসলাম, মামুন, আলাউদ্দীন, আযম, মো. মাসুম, ইমাম মেহেদী, জসিম উদ্দীন, ইমন হাওলাদার, ইসমাইল হোসেন রেজা, কবির হোসেন, মো. রাকিব, মো. মামুন খান, মো. রবিউল ইসলাম, মো. আনোয়ার হোসেন, রিয়াজুল ইসলাম, আসাদ হোসেন, আকাশ, জামান ইসলাম, ইয়াসিন আরাফাত, কৃষ্ণ পদ রায়, রফসান জনি, ইমরুল কায়েস, গোলাম রব্বনী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
