নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ নয় : সিইসি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৪১
 
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ নয় এবং কমিশনের উপরে কোনো চাপ নেই। রবিবার বিকেলে খুলনা জেলা ও উপজেলা পর্যায়ের কমকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন। 
 
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সাংবিধানিক দায়িত্বের অংশ হিসাবে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। সকল দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে অংশ গ্রহণ করতে পারে সে অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে। 
 
নির্বাচনে সেনা মোতায়েনের দাবির বিষয়ে তিনি বলেন, নির্বাচনের এখনো অনেক দেরি, সেটা সময় বুঝে ব্যবস্থা নেয়া হবে। 
 
পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নগরীর বয়রায়স্থ জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সচিব মোস্তফা ফারুক। 
 
 
ইত্তেফাক/ইউবি