৮০ হাজার টাকার বোয়াল!

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৩৯
 
পৌষ সংক্রান্তি উপলক্ষে হবিগঞ্জে সদর উপজেলার পইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা বসেছে। তিন দিনব্যাপী মেলার প্রথম দিন কেটেছে রবিবার। এদিন মেলায় সবচেয়ে বড় একটি বোয়াল মাছ নিয়ে এসেছেন শহরের উমেদনগর গ্রামের মিন্নত আলী। ৩০ কেজি ওজনের এ বোয়ালটির দাম হাঁকেন তিনি ৮০ হাজার টাকা। 
 
মেলায় জেলা ছাড়িয়ে মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া থেকেও বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতা আসেন। এ ছাড়া মেলায় নানা প্রজাতির মাছ, কৃষিজ পণ্য, হস্তশিল্প, খেলনা, ফার্নিচার, তৈজসপত্র, শীতকালীন পোশাক, মিষ্টান্নসহ কমপক্ষে সহস্রাধিক স্টল বসেছে। 
 
অপরদিকে পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামের প্রতিটি ঘরে তৈরি হয়েছে নানারকম পিঠা-পুলি। মেলা উপলক্ষে পইল ও আশপাশের গ্রামগুলোতে ধনী-গরীব সকলেই তাদের স্বজনদের দাওয়াত দেয়ার রেওয়াজ রয়েছে। এ মেলার আয়োজন করে স্থানীয় পইল ইউনিয়ন পরিষদ। 
 
মেলা উদযাপন কমিটির আহ্বায়ক সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক জানান,  প্রায় ২শ’বছর ধরে এখানে মেলা চলে আসছে। দিনে দিনে মেলার পরিচিত বৃদ্ধি পাচ্ছে।
 
ইত্তেফাক/ইউবি