সিরাজগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৫
 
নাশকতার একাধিক মামলায় সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ্রী অমন কৃষ্ণ দাস ও পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানাকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
রবিবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। অমর কৃষ্ণ দাস পৌর এলাকার ধানবান্ধি মহল্লার অন্নদাচরন দাসের ছেলে ও নাজমুল হাসান খান রানা একই মহল্লার মৃত মোহসিন খানের ছেলে। 
 
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালত থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি