সরকারের ৪ বছর সফল পূর্তি উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে আনন্দ মিছিল শেষে স্থানীয় বাসষ্ট্যান্ড প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অবঃ) ডাঃ মোঃ নাসির উদ্দিন ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সম্পাদক শামীম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু, সম্পাদক কামাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পানিসারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নওশের আলী, মাগুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গঙ্গানন্দপুর ইউপি সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, আওয়ামীলীগ নেতা নাসিমুল হাবিব শিপার, শহিদুল ইসলাম, ইদ্রিস আলী, জাহাঙ্গীর সরদার, আব্দুর গফুর, ওহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, আলাল উদ্দিন, যুবলীগ নেতা সেলিমুল হক ছালাম, শহিদুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সামছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, ছাত্রলীগ নেতা শাহিদুর ইসলাম শিপলু, সেলিম রেজা, শাওন রেজা খোকা, জুয়েল আহম্মেদ ঝিনুক, আলমগীর হোসেন, শিমুল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আরশাফুল আলম বাপ্পী, সম্পাদক তৌফিক আলম কৌশিক, ছাত্রলীগ নেতা ফারুক, হান্নান, শান্ত, আরিফ প্রমুখ।
ইত্তেফাক/রেজা
