যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলামের মা রহিমা খাতুনের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
কুলখানি ও কবর জিয়ারতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও যশোর-২ আসনের সংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
রবিবার দুপুর আড়াইটায় তিনি কবর জিয়ারত করেন। এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বিকাল তিনটায় চেয়ারম্যান নজরুল ইসলামের বাড়িতে কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এমপি মনির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইবাদ আলী, সাবেক দফতর সম্পাদক শাহীন-উল কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগ নেতা আকবর হোসেন জাপানী, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদরুদ্দিন বিল্টু, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ঝিকরগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল খালেক, সাবেক সভাপতি আলহাজ শাহাদৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাস্টার গাজী গোলাম মোস্তফা ও শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, গোলাম মোস্তফা, ইউপি সদস্য হাফিজুর রহমান প্রমুখ।
