ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রামাণ্যচিত্র ‘ও দ্য লাভ’

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২১:৪৯
শহুরে সৃষ্টিশীল দুই নর-নারীর প্রেম, ভাবনা ও দর্শন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ও’দ্য লাভ প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
 
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে শবনম ফেরদৌসী পরিচালিত নীরিক্ষাধর্মী প্রামাণ্যচিত্র ও’দ্য লাভ। উৎসবের নারী চলচ্চিত্র বিভাগের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে চলচ্চিত্রটি। ১৫ জানুয়ারি বিকেল ৫টায় রাজধানীর সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে এটি। 
IMG0
 
শবনম ফেরদৌসী বলেন, ‘এই শহরের মানুষ কিভাবে প্রেমকে ধারণ করেন তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। মানুষের জীবনে প্রেম কিভাবে কাজ করে তা নিয়ে আমার নানারকম পর্যবেক্ষণ আছে। এটা নিয়ে ভবিষ্যতেও আমি কাজ করবো বড় আকারে। তারই প্রথম পদক্ষেপ এ স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটি।’ 
 
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নির্মিত হয় এটি। রাজধানীর শাহবাগ, গুলশান, ধানমন্ডির বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়- ও’ দ্য লাভ’।
 
ইত্তেফাক/ইউবি