বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ চোরাই মালামালসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে। আজ রবিবার সকালে একটি সংঘবদ্ধ চোর গ্যাস সিলিন্ডার ও এলএডি টেলিভিশন চুরি করে এই পিক-আপ ভ্যানে করে পালাচ্ছিল। এ সময় তাদের আটক করা হয়। পিক-আপ ভ্যানটি গৌরনদী ভুরঘাটার দিকে যাচ্ছিল (যার নং ঢাকা মেট্রো-ন-১৬-৭৪৪৮)।
গৌরনদী হাইওয়ে থানার ওসি এসএম শাহাদৎ হোসেন জানান, একটি সংঘবদ্ধ চোরের দল ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসষ্ট্যান্ডস্থ মোঃ কুদ্দুছুর রহমান মীরের ক্রোকারিস দোকানে চুরি করেছিল। তারা রবিবার ভোর সাড়ে ৪টার দিকে দোকানটির তালা ভেঙে দোকান থেকে ৭টি গ্যাস সিলিন্ডার ও ২টি এলএডি টেলিভিশন চুরি করে। দোকানের মালিক সকাল ৫টার দিকে দোকানে এসে তালা ভাঙা দেখে তাকে মোবাইলে চুরির বিষয়টি জানান পুলিশকে।
এ সময় মাহিলাড়ায় অবস্থানরত সার্জেন্ট ইমরান হোসেন উক্ত পিক-আপ ভ্যান দাঁড়ানোর জন্য সিগনাল দিলে তা অমান্য করে পালিয়ে যায়। সার্জেন্ট ইমরান হোসেন মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে। পরবর্তীতে ভুরঘাটায় চোরাই মালামালসহ পিকআপ ফেলে চোরেরা পালিয়ে যায়। পুলিশ চোরাই মালামালসহ পিক-আপটি জব্দ করে গৌরনদী হাইওয়ে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মোঃ কুদ্দুছুর রহমান মীর বাদি হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/নূহু
