ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটসের ৪ দিনব্যাপী সমাবেশের উদ্বোধন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ২৩:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ ও চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে গতকাল রবিবার বিকালে ৭ম  জেলা স্কাউটস  ৪ দিনব্যাপী সমাবেশ শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তাদির বলেছেন, স্কাউট মানুষকে সত্যিকার অর্থে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে। পাশাপাশি সমাজের অবক্ষয় দূর করারও একটি আন্দোলন।

জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে  সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আলমগীর কবির, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ক্যাম্প কমিশনার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবত কুমার বনিক, জেলা শিক্ষা অফিসার গোতম চন্দ্র মিত্র। স্বাগত বক্তব্য রাখেন স্কাউট সম্পাদক নিয়াজ মোঃ কাজল।

ক্যাম্পে ১০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৪৫ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।

ইত্তেফাক/নূহু