আড়াইহাজারে গণপ্রহারে ‘ডাকাত’ সদস্য নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১১:৩৬
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপ্রহারে এক ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
 
আড়াইহাজার থানার এম এ ওসি হক জানান, রবিবার রাত আড়াইটার দিকে বড় ফাউসা গ্রামে ব্যবসায়ী খলিল ভূঁইয়ার বাড়িতে হানা দেয় এক দল ডাকাত। এ সময় বাড়ির লোকজনের চিত্কারে ছুটে আসে এলাকাবাসী। ধাওয়ার মুখে ডাকাত দল পালিয়ে গেলেও ধরা পড়ে যান ওই ডাকাত সদস্য। পরে এলাকাবাসীর গণপ্রহারে ঘটনাস্থলেই মারা যান তিনি।
 
নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
 

ইত্তেফাক/এএম।