প্রথম ওভারেই জোড়া আঘাত সাকিবের

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১২:৩৪
 
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ করে তুলেছেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই জিম্বাবুয়ের দুটি উইকেট তুলে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাজঘরে ফেরত পাঠিয়েছেন সলোমন মিরে ও ক্রেইগ এরভিনকে।
 
সোমবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে এ খেলা শুরু হয়েছে। সিরিজের অপর অংশগ্রহণকারী দল শ্রীলঙ্কা।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
 
ইত্তেফাক/এএম।