কুষ্টিয়ায় বাস খাদে, নিহত ১

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:০২
 
কুষ্টিয়ার গোবিন্দপুরে বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ যাত্রী। সোমবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ ইদ্রিস আলী জানান, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার দিকে আসার পথে মহাসড়কের গোবিন্দপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কালু (৩৫) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
 
ইত্তেফাক/এএম।