ধুনটে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:১৮
 
ধুনট উপজেলায় মাকদদ্রব্য সেবনের দায়ে মেহেদী হাসান রাসেল (২২) নামে এক মাতালের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজার আদেশপ্রাপ্ত আসামি মেহেদী হাসান রাসেল উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। 
 
সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন। 
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান রাসেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করে। রবিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মথুরাপুর বাজার এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় রাসেলকে আটক করা হয়। 
 
সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ নির্বহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান রাসেলকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি