ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে কলরোয়া সীমান্তের মদনপুর কামারপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটক স্বর্ণ চোরাকারবারীর নাম নাজিম উদ্দীন (৫০)। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত ইসমাঈল দালালের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, যশোর জেলার বাগআচড়া থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের চালান নিয়ে কলারোয়া সীমান্তে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে মদনপুর কামাপাড়া মোড়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখান থেকে নাজিমউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি
