তালায় ডাক্তার সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৭:২৩
 
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট নিরসনসহ বিভিন্ন দাবীতে সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়াদ্দার, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি কাজী মারুফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলী, মো. রফিকুল ইসলাম, লোকমান হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গাজী আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগ নেতা পিএম গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন, শুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, মাগুরা আইডিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, প্রধান শিক্ষক শক্তি পদ কর, সমাজসেবক খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, তালা থানা জেএসডির সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, দলিত পরিষদের নেতা উদয় দাশ এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডোর তালা উপজেলা সভাপতি মো. জাহিদুর রহমান লিটু প্রমুখ। 
 
উল্লেখ্য, প্রায় ৪ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে ৩৪জন ডাক্তারের পদ থাকলেও আছে মাত্র ৬জন। তারমধ্যে অনেকেই আছেন ডেপুটিশনে আবার কেউ রয়েছেন প্রশিক্ষণে। বর্তমানে হাসপাতালটিতে নেই কোন বিভাগীয় অভিজ্ঞ ডাক্তার কিংবা সার্জন, এ্যানেসথেসিয়া, গাইনী, চক্ষু, কনসালটেন্ট ও মেডিসিন বিশেষজ্ঞ। ফলে হাসপাতালে কোন মারাত্মক রোগী এলে তা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। ডাক্তার সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকট। খাদ্য তালিকা অনুযায়ী নেই সঠিক বণ্টন। হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিনটি বিকল থাকায় রোগীদের ছুটতে হয় বাহিরে কোন প্রাইভেট ক্লিনিক অথবা সাতক্ষীরা কিংবা খুলনায়। এ সকল নানাবিধ দৈন্যদশার ফলে তালাবাসীর স্বাস্থ্য সেবা আজ হুমকির মুখে।
 
ইত্তেফাক/আরকেজি