চৌদ্দগ্রামে দুই মাদক ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৮:১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার মাদকসহ আটক দুই ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘোলপাশা ইউনিয়নের ঈশানচন্দ্রনগর গ্রামের আবুল হোসেনের পুত্র রাসেল ও মৃত মতু মিয়ার পুত্র মনির হোসেন।
 
জানা গেছে, আমানগন্ডা বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে রবিবার বীরচন্দ্রনগর এলাকা থেকে ২ বোতল বিয়ারসহ রাসেল ও ৬ বোতল ফেনসিডিল, ৫০ গ্রাম গাঁজাসহ মনির হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে আদালত তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করেন। 
 
ইত্তেফাক/এমআই