এমপি মনিরকে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের সংবর্ধনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৯:৫০
যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরকে কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের (সিএইচসিপি) পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে চৌগাছা ও ঝিকরগাছা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের আয়োজনে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান কবীর, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল-মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেয়ান তৌহিদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শাহিন মল্লিক, আওয়ামী লীগ নেতা ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান, ফুলসারা ইউপি চেয়ারমান মেহেদী মাসুদ চৌধুরী।
 
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আল-আমিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, চৌগাছা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক নান্নু মিয়াসহ দুই উপজেলার সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সকল সদস্য। 
 
উল্লেখ্য, গত বছরের ১৬ নভেম্বর জাতীয় সংসদে সারাদেশের ১৪ হাজার কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারের চাকরি জাতীয়করণের দাবি জানান এমপি মনিরুল ইসলাম মনির।
 
সে সময় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক গুলোকে কার্যকর করার জন্য (আরসিএইচসিআইবি) প্রজেক্ট চালু করে এর আওতায় প্রায় ১৪ হাজার (সিএইচসিপি) কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার নিয়োগ দেয়। অদ্যবধি হেলথ প্রভাইডারগণ কমিউনিটি ক্লিনিকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বর্তমানে যারা কমিউনিটি ক্লিনিক গুলোতে কর্মরত আছেন তাদের চাকরি একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ। সময় শেষ হওয়ার আগে তাদের চিন্তা শুরু হয় আবার সময় বৃদ্ধি পাবে কি না। এমতাবস্থায় তাদের চাকরি জাতীয়করণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এমপি মনির।