সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ২০ কেজি ভেজাল কাঁচাগোল্লা পুকুরের পানিতে ফেলে দেয়া হয়েছে। সোমবার পৌরসভার স্যানিটারি বিভাগ এই কাঁচাগোল্লা জব্দ করে।
পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম জানান, নাটোর সদর উপজেলার বাসিন্দা নয়ন ইসলাম নামে এক মিষ্টি ব্যবসায়ী বড় দুই পাতিলে কাঁচাগোল্লা নিয়ে ভ্যানে শহরের বিভিন্ন রাস্তায় বিক্রি করছিলেন। স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পৌরসভা থেকে এই মিষ্টি পরীক্ষা করে তাতে ভেজাল পাওয়া যায়। পরে এগুলো জব্দ করে পৌর পুকুরে ফেলে দেয়া হয় এবং সেই সঙ্গে মিষ্টি বিক্রেতাকে সতর্ক করা হয়।
ইত্তেফাক/ইউবি
