কুষ্টিয়ার মিরপুরে বাড়ির ছাদ থেকে পড়ে নাজমুন নাহার (২১) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার আমলা কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার উক্ত এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শরিফুল ইসলাম জানান, দুপুরে নাজমুন নাহার বাড়ির ছাদ থেকে পাশের গাছে পাতা কাটতে গিয়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
