উদ্বোধন করা হলো বরিশাল রেঞ্জ পুলিশের অ্যান্ড্রয়েড অ্যাপস

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ০০:১০

বরিশাল রেঞ্জের ৬ জেলায় পুলিশী সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশাল রেঞ্জ অফিস ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে। এজন্য তারা “রেঞ্জ পুলিশ বরিশাল’’ নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করে তা উদ্বাধন করেছে। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে যে কোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনে ব্যবহার করা যাবে।

সোমবার এই অ্যাপসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

উদ্বাধনকালে শফিকুল ইসলাম বলেন, ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের মধ্যে পুলিশের সেবা পৌছে দেয়ার লক্ষে এই অ্যাপটি সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি করা হয়েছে। সকল শ্রেণি পেশার মানুষ অতি সহজে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে এসএমএস, ফোনকল ও ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার সুবিধা রয়েছে। অত্যন্ত যুগোপযোগী এই অ্যাপটি বরিশাল রেঞ্জের ০৬ টি জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনবান্ধব পুলিশী ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।

অ্যাপটির মাধ্যমে যে কোন মানুষ ২৪ ঘন্টা রেঞ্জ ডিআইজিসহ রেঞ্জের সকল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি ও সকল থানার অফিসার ইন চার্জদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যসহ অডিও, ভিডিও, ডকুমেন্ট ও ছবি পাঠানো যাবে।

ইত্তেফাক/নূহু