আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩১তম মৃত্যুবার্ষিকী। সর্বজন শ্রদ্ধেয়া বেগম সাহেবকে আজ সশ্রদ্ধচিত্তে স্মরণ করবেন ইত্তেফাক পরিবারের প্রতিটি সদস্য। মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমার আজিমপুরস্থ মাজার প্রাঙ্গণে সকাল ৭ টা থেকে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিল, মরহুমার কনিষ্ঠ পুত্র পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডিস্থ বাসভবনে পবিত্র কোরআনখানি ও কাঙ্গালি ভোজ, জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডিস্থ বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিল।
ইত্তেফাক/নূহু
