ত্রিশালে চতুর্মুখী সংঘর্ষ, আহত অর্ধশত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৩:৫০
 
ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস-কাভার্টভ্যানের চতুর্মুখী সংঘর্ষে অর্ধশত আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেয়ারম্যান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
ত্রিশাল থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা গামী শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় পিছন দিক থেকে ত্রিশাল টেক্সটাইল সিটির শ্রমিকবাহী দুটি বাস ধাক্কা দিলে ৩টি বাসের অর্ধশত মানুষ আহত হয়। আহতদের মধ্যে ৩৫জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
 
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস, কার্ভাটভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
 
ইত্তেফাক/জামান