বিশ্ব ইজতেমায় বিদেশি নাগরিকের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৬:১৬
বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া আফ্রিকা মহাদেশের জিবুতি দেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান জুব্বা (৭০)। তিনি মঙ্গলবার ভোরে বিশ্ব ইজতেমায় বিদেশি কামড়ায় মারা যান। 
 
বিশ্ব ইজতেমার মুরুব্বী ইঞ্জিনিয়ার মন্তাজ জানান, জিবুতির নাগরিক আব্দুর রহমান জুব্বা বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেন। দ্বিতীয় ধাপে অংশ নিতেও তিনি ইজতেমার বিদেশি নিবাসে থেকে যান। পরে মঙ্গলবার ভোরে তিনি বিদেশি কামড়ায় মারা যান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টায় তার জানাজা শেষে ইজতেমার কবরস্থানে দাফন করা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই