কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী ও ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লি. এর পরিচালকমণ্ডলীর প্রয়াত চেয়ারম্যান মহীয়সী নারী মাজেদা বেগমের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার সৈয়দ ম্যানশনের দ্বিতীয় তলায় ইত্তেফাক কুমিল্লা প্রতিনিধির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সভার শুরুতে মাজেদা বেগমের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ইত্তেফাকের কুমিল্লা জেলা প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি অধ্যাপক মীর শাহ আলম, দৈনিক কুমিল্লা কণ্ঠের সম্পাদক মো. কামাল উদ্দিন, মানবজমিনের কুমিল্লা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, এটিএন নিউজের কুমিল্লা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সংবাদ প্রতিনিধি জাহিদুর রহমান, যায়যায়দিন প্রতিনিধি আবদুল জলিল ভূঁইয়া, ডেইলি সান প্রতিনিধি কাজী মীর আহমেদ মীরু, কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, মহানগর ঐক্য সংহতি পরিষদের সদস্য সচিব আবুল বাসার, কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল আহসান বাবুল, সমাজসেবক হারুন-অর রশিদ ফারুক, অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। পরে মিলাদ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জালাল উদ্দিন।
ইত্তেফাক/ইউবি
