যশোরে ‘বই পড়ে লিখো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪০
 
আজ মঙ্গলবার দুপুরে যশোরের সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ইত্তেফাক অনুশীলন স্কুলে স্কুলে ‘বই পড়ে লিখো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মূলবই অর্থাৎ পাঠ্যবই পড়ার প্রবণতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ছাত্রীদের তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৮ম ও ১০ম শ্রেণির ৮৪ জন প্রতিযোগী অংশ নেন। 
 
IMG0
 
৮ম শ্রেণির ছাত্রীদের জন্য নির্ধারিত প্রতিযোগিতার বিজ্ঞান বিষয়ে ক গ্রুপে চন্দ্রিমা জাহান নওমী প্রথম, পুরাঙ্গনা আহসান ২য় ও নাদিয়া ইসলাম জিদ্নী ৩য়, খ গ্রুপে রাইসা সামিহা ১ম, প্রিয়াংকা দেবনাথ ২য় ও জান্নাতুল ফেরদৌস হিয়া ৩য় স্থান লাভ করে। ১০ম শ্রেণির ছাত্রীদের জন্য নির্ধারিত প্রতিযোগিতার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ঐশি ইসলাম ১ম, নন্দিনী বিশ্বাস নদী ২য় ও নুসরাত জাহান ইরিন ৩য় স্থান লাভ করে। 
 
IMG1
 
প্রতিযোগিতা শেষে জেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম টুকু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় প্রধান শিক্ষকসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। দৈনিক ইত্তেফাকের ‘ইত্তেফাক অনুশীলন স্কুলে স্কুলে’ এই প্রতিযোগিতার আয়োজন করে।
 
ইত্তেফাক/কেকে