৪ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:১৪
 
মহেশখালীতে নৌ-পুলিশের বিশেষ অভিযানে ৪লাখ টাকার কারেন্ট জাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ অাদালত। পরে তা পুড়িয়ে দেয়া হয়। 
মঙ্গলবার বেলা ১১টার দিকে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অফিস যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অাবুল কালাম, নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসঅাই পায়েল হোসেন প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি