ভারত থেকে ফিরে আসা দুলাল কুমার ঘোষ নামে একজন বাংলাদেশি যাত্রীর ব্যাগ তল্লাশি করে মঙ্গলবার সকালে ৩৩ কেজি ওজনের ৩টি পিতলের মূর্তি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের ৪৮/২ মনির হোসেন লেনে। তিনি নিরঞ্জন ঘোষের ছেলে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রের রাজস্ব কর্মকর্তা নমিতা রানী বিশ্বাস জানান, ভারত থেকে ফিরে আসা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৩টি পিতলের মূর্তি জব্দ করা হয়েছে। মূর্তি ৩টি ডিএম করে জমা দেয়া হয়েছে কাস্টম হাউসে। কর্তৃপক্ষের নির্দেশের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
ইত্তেফাক/আরকেজি
