জাফলংয়ে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:৪০
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ট্রাকচাপায় সাথী রানি দাস (২৮) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
 
মঙ্গলবার বিকেলে জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। সাথী সুনমাগঞ্জের শাল্লা উপজেলার বড়গ্রামের বিজয় দাসের স্ত্রী। 
 
স্থানীয় সূত্র জানায়, সাথী দীর্ঘদিন ধরে জাফলংয়ের বিভিন্ন পাথর কোয়ারিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার জাফলংয়ের কান্দুবস্তির একটি পাথর কোয়ারিতে ট্রাকের উপর পাথর দেয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। 
 
গোয়াইঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, লাশ উদ্ধার করে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি